ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ১

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে বিশেষ অভিযানে রাকিব ওরফে এ্যাংকা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার পৈত্রিক বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা চরাঞ্চল ইউনিয়নগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে টহল ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রায়পুরা থানার বাঁশগাড়ী এলাকার চরমেঘনা গ্রামে নিজ বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে রাকিব ওরফে এ্যাংকা।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) অতিরিক্ত দায়িত্বে রায়পুরা সার্কেল মোঃ রায়হান সরকার এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস দল অভিযান চালায়।

রোববার রাত ১২টা ২০ মিনিটে চরমেঘনা গ্রামে অভিযানে রাকিবকে তার পৈত্রিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঘরের খাটিয়ার নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩টি ওয়ান শুটার গান, ৪টি পিতলের বুলেট, ৩টি সিসা কার্তুজসহ বিভিন্ন অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রাকিব ওরফে এ্যাংকার বিরুদ্ধে পূর্বে ৭টি মামলা রয়েছে।

এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

দৌলতপুর থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ, জাতীয় সংসদেও আলোচনা

error: Content is protected !!

রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ১

আপডেট টাইম : ২৩ ঘন্টা আগে
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :