ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরায় শারীরিক প্রতিবন্ধীকে মানবতার হাত বাড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা

সাদ্দাম উদ্দিন রাজঃ

নরসিংদী জেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তর রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের বিপুল হাসান (৪৪) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার উপহার দিলেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।

আজ (২২ এপ্রিল) দুপুরে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবতার হাত বাড়িয়ে শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার উপহার প্রদান করেন।

জানা যায়, এই উপজেলার দূর্গম চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মৃত রশিদ ভেন্ডারের ঘর আলো করে বিগত চুয়াল্লিশ বছর আগে বিপুল হাসান শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহণ করেছে।

প্রতিবন্ধী বিপুল হাসান জানান, “আমার দৈনন্দিন জীবনে চলাফেরা করা কষ্ট হয়। আমি তা সাংবাদিক শফিকুল ইসলামের সাথে আলোচনা করি। এই সাংবাদিকের মাধ্যমে আজ উপজেলা প্রশাসন মানবতার হাত বাড়িয়ে আমাকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে। আমি এই হুইলচেয়ার দিয়া বাকি জীবনটা একটু সুন্দর ও শান্তিতে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে পারবো।” উপজেলা প্রশাসন থেকে শারীরিক প্রতিবন্ধী হুইলচেয়ার উপহার পেয়ে তিনি অনেক খুশি।

এ বিষয়ে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা জানান, “এই অসহায় শারীরিক প্রতিবন্ধী বিপুল হাসানের তার দৈনন্দিন জীবনে চলাফেরা করা খুবই কষ্টসাধ্যের বিষয়টি জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকার প্রতিনিধি ও রায়পুরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শফিকুল ইসলামের মাধ্যমে জানতে পারি।” এমন অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে বলে তিনি আরও আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, প্রবীণ সাংবাদিক সাধন দাস, রায়পুরা প্রেসক্লাব উপদেষ্টা জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ সালেক আহমেদ পলাশ, সদস্য শফিকুল ইসলাম, কন্ঠশিল্পী সাংবাদিক মোঃ দিদার মিয়া, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক অজয় সাহা, সাংবাদিক প্রণয় ভৌমিক, চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার, রায়পুরা পৌর যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সোহেল) সহ উপজেলার রাজনৈতিক দলের নেতাবৃন্দ, সুশীল সমাজের সাধারণ মানুষ। তারা এমন মানবিক কাজ ও মানবতার হাত বাড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে সাধুবাদ জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

রায়পুরায় শারীরিক প্রতিবন্ধীকে মানবতার হাত বাড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :