ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মসজিদ থেকে বের হবার পরই গুলি

-ছবি প্রতীকী।

সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

মসজিদ থেকে বের হবার পরই নরসিংদীর রায়পুরার ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটবার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও তার অনুসারীরা সড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাজল মিয়া রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

এলাকাবাসী সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়।

এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান। ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে ওই ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য এখন পাইনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

মসজিদ থেকে বের হবার পরই গুলি

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :