ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রায়পুরায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা হতে দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ।

এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো: আকাশ (২৮) ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল (৩০)।

পুলিশ জানায়, রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দুই যুবক অস্ত্রসহ সিএনজি অটোরিকশা যোগে নরসিংদী হতে রায়পুরার দিকে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একটি দল আশারামপুর এলাকার সড়কে অবস্থান নেয়। পুলিশ সিএনজি অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দিলে দুইজন অটোরিকশাটি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ মো: আকাশ ও মো: রাসেলকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বলেন, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

রায়পুরায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :