সাদ্দাম উদ্দিন রাজ:
নরসিংদীর রায়পুরায় সাবেক সংসদ সদস্য রাজুর মায়ের নামে প্রতিষ্ঠিত “আশরাফুন্নেছা স্কুল”-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “শহীদ আবু সাঈদ স্কুল”।
সোমবার এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুবদল নেতা শাহীন মাস্টার, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক গুণাবলিতে গড়ে উঠার আহ্বান জানান।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 











