ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নের পরিষদের অফিস কক্ষে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাদ্দাম উদ্দিন রাজঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স করতে আসা শাহীন মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীকে ইউপি কার্যালয়ের ভেতরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (০২ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া (৪২) একই উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগরের মেন্দেরকান্দী এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানেটারি পন্য ও পাইপের ব্যবসা করতেন।

অন্যদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবকের নাম শামীম মিয়া (৩৮)। সে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার পূর্বপাড়ার জালু মিয়ার ছেলে। সে একজন মাদকাসক্ত যুবক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে ট্রেড লাইসেন্সের কাগজ জমা দিতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়েছিলেন শাহীন মিয়া। কার্যালয়ের ভেতরে দাঁড়িয়ে ট্রেড লাইসেন্সের কাগজ প্রস্তুত করছিলেন তিনি। ওই সময় হঠাৎ করে বারান্দা থেকে দা হাতে কার্যালয়ের ভেতরে আসেন শামীম। এ সময় অতর্কিত অবস্থায় কোন উস্কানী ছাড়াই শাহীনের মাথায় পরপর দুটি কোপ দিয়ে বসেন তিনি। রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের বলেন, একজন আরেকজনকে কুপিয়েছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ঘটনায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নের পরিষদের অফিস কক্ষে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :