ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য নিহত

মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর রায়পুরা আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ও আহত প্রায় দশ জনের বেশি। আজ (৭ ডিসেম্বর) শনিবার ভোরে নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া (৫৫), ও একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২) এবং আহত ব্যক্তিরা হলো আমির (২৫), রাসেল (৩০), সাব্বির (২৮), জুয়েল (৩০) ও রাব্বি (২২)। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয় তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানা যায়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্ধের কারণে রায়পুরা উপজেলা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন আর রশিদ সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ শনিবার ভোরে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী সাবেক ইউপি সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নিলে প্রতিপক্ষ হারুন অর রশিদের সমর্থকরা মানিক মিয়াকে ধরে তার বাম পায়ের হাটু থেকে কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মানিক মিয়ার মৃত্যু হয়। অপর দিকে অন্য এক বাড়ীতে সাবেক ইউপি সদস্য কল্পনা বেগমকে ধরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে জানতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জব্বার এর সরকারি নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এই ঘটনার খবর পেয়ে নরসিংদীতে দায়িত্বে থাকা সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

গাজীপুরের কালিয়াকৈর সফিপুর বাজারে মহান মে দিবসে শ্রমিকদের আবেগঘন র‍্যালি ও সমাবেশ

error: Content is protected !!

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য নিহত

আপডেট টাইম : ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী :