ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরাতে শিশু মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর রায়পুরায় আলোচিত শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রধান আসামি মাসুম মিয়া ওরফে চায়নাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বালুচর গ্রামে হানিফ মাষ্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

এরই ধারাবাহিকতায় একইদিন সকাল সাড়ে ৬টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন সশস্ত্র ব্যক্তি সায়দাবাদ পশ্চিমপাড়া এলাকায় বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় মালেক মিয়ার নির্দেশে মাসুম মিয়া ওরফে চায়না তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে বাদীর ১৪ বছর বয়সী ছেলে মোস্তাকিমের বুকের বাম পাশে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন ৫ ফেব্রুয়ারি রায়পুরা থানায় ১৪৩/১৪৮/৪৪৭/৩০২/১১৪/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের ওপর।

নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় এবং রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের তত্ত্বাবধানে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অভিযান শুরু করে।

তদন্তের একপর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ১৫ মার্চ দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে মামলার প্রধান আসামি মাসুম মিয়া ওরফে চায়নাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রায়পুরা থানা পুলিশ।

পুলিশ আরো জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

রায়পুরাতে শিশু মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :