ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরাতে তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াবাসহ গ্রেপ্তার, মোটরসাইকেল, মোবাইল উদ্ধার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার সকালে নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল-ফারুকের দিকনির্দেশনায় এবং রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, সকাল ৯টা ২০ মিনিটের দিকে রায়পুরা থানাধীন শ্রীরামপুর এলাকায় শ্রীরামপুর রেলগেইট মাছ বাজারসংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী হারুন মিয়া (৪৮) কে গ্রেপ্তার করা হয়। তিনি জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা এবং মৃত ফজর আলীর ছেলে।

গ্রেপ্তারের সময় হারুন মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের পালসার মোটরসাইকেল এবং একটি রেডমি ও একটি ভিভো ওয়াই১৯এস মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হারুন মিয়ার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, একটি পুলিশ অ্যাসল্ট মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

রায়পুরাতে তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াবাসহ গ্রেপ্তার, মোটরসাইকেল, মোবাইল উদ্ধার

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :