ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রায়পুরাতে চাকরিচ্যুত পুলিশ সদস্যের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর রায়পুরায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২৫ জুন) বুধবার দুপুরে উপজেলার চাঁদরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় গ্রামের একটি কাঠবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

–

নিহত জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। তিনি একসময় পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাকরিচ্যুত বলে জানা যায়।

–

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে উপজেলার চাঁদরকান্দির দাইরেরপাড় কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় জুয়েলের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

–

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

রায়পুরাতে চাকরিচ্যুত পুলিশ সদস্যের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :