ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখী হওয়ায় ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন

মো. আকাশ উজ্জামান শেখ:

বাগেরহাটের রামপালে শিশুশ্রম রোধ ও ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে ‘শ্রমে নিযুক্ত শিশুরা পুনরায় বিদ্যালয়মুখী হওয়ায় আনন্দ উদযাপন’ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে রামপালের ৫২টি সুবিধাবঞ্চিত পরিবারের ৫২ জন শিশু শিশুশ্রম থেকে মুক্ত হয়ে পুনরায় বিদ্যালয়ে ফিরেছে। এ উপলক্ষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে রামপাল এপি, রামপাল এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে এ আনন্দ উদযাপন করা হয়।

জানা গেছে, দারিদ্র্যের কারণে শিশুশ্রমে জড়িয়ে পড়া এসব পরিবারের অর্থনৈতিক সংকট দূর করতে ওয়ার্ল্ড ভিশন সরাসরি আর্থিক সহায়তা এবং বিকল্প আয়ের সুযোগ তৈরি করে দিয়েছে। একই সঙ্গে শিশুরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

অনুষ্ঠানে রামপাল এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস তালুকদার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌধুরী, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর ও প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী।

বক্তারা বলেন, শুধু শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনাই যথেষ্ট নয়; তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের বিদ্যালয়ে ধরে রাখাও জরুরি। এ ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম শিশুশ্রম নির্মূলের পথকে আরও সুগম করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখী হওয়ায় ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন

আপডেট টাইম : ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :