ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রামপালে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সাথে গণহত্যা দিবস পালিত

মোঃ আকাশ উজ্জামান শেখ:

ভারতবর্ষের স্বাধীনতার পর ইংরেজদের শোষণ থেকে মুক্তি পেলেও সে মুক্তির স্বাদ ভোগ করতে পারেনি তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ। ২৩ বছর ধরে পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠে তারা। তারই ধারাবাহিকতায় বাঙালি জাতি অধিকার আদায়ে গর্জে ওঠার সূচনা লগ্নেই পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালির উপর ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালায়।

বাঙালি জাতির এই কালো রাত্রি ও গণহত্যার স্মরণে বাগেরহাটের রামপালে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২৫ মার্চ (বুধবার) সকাল সাড়ে দশটায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলি, রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আব্দুল মান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন সরকার, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য মোঃ আকাশ উজ্জামান শেখ প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রামপালে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সাথে গণহত্যা দিবস পালিত

আপডেট টাইম : ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :