ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ আকাশ উজ্জামান শেখ:

বাগেরহাটের রামপালে বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা, সম্মান ও শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সকাল সাড়ে ৬টায় রামপাল থানা প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৮টায় রামপাল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রামপাল মুক্তিযোদ্ধা সংসদ, রামপাল থানা, রামপাল প্রেস ক্লাব, আনসার-বিডিবি, রামপাল সরকারি কলেজসহ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

পুষ্পমাল্য অর্পণের পর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে রামপাল উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ আলী, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউর হক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার, প্রেস ক্লাবের সদস্যরা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :