ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত

আকাশ উজ্জামান শেখ

বাগেরহাটের রামপাল বাসস্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ৩১ মে (রবিবার) দুপুর ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এখলাজ গাজী (৪৫), উপজেলা পশু হাসপাতাল মোড় এলাকার মৃত দুলাল গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শ্রিফলতলা এলাকার মৃত মজিদ শিকদার ছেলে মাহমুদ শিকদার ও এখলাজ গাজীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় এখলাজ গাজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

অভিযুক্ত মাহমুদ শিকদার বর্তমানে রামপাল উপজেলার মানিকনগর ভূঁইয়ার কান্দর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :