ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রামপালে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খতমে কোরআন অনুষ্ঠিত

আকাশ উজ্জামান শেখঃ

বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) বাদ ফজর সকাল ৫টা ৩০ মিনিটে রামপাল উপজেলার কাচারীবাড়ি এতিমখানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি এতিম ছাত্র ও অসহায়-দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক কৃষিবিদ শামীমুর রহমান শামীম গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সাংবাদিকদের বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা,গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একজন মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা ধর্মীয় ও সামাজিক এই কর্মসূচি পালন করছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, “এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

রামপালে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খতমে কোরআন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :