ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পর শ্রমিক অধিকার নিয়ে নতুন করে আহ্বান জানালেন এমপি

আনসার আহমেদ উল্লাহঃ

রানা প্লাজা বিপর্যয়ের তেরো বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) যুক্তরাজ্যের হাউস অব কমন্সে এক বৈঠকের আয়োজন করে, যেখানে বাংলাদেশের শ্রমিক অধিকার, শ্রম সুরক্ষা এবং জবাবদিহিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।

গত ১৮ মে ২০২৬ অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন আফসানা বেগম এম পি । এতে অংশ নেন সংসদ সদস্য, গবেষক, অধিকারকর্মী এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। ২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধসের শিক্ষা এবং বাংলাদেশের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রম পরিস্থিতি নিয়ে চলমান উদ্বেগগুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক শ্রম আইন ও নীতিমালার পরিবর্তন, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়েও আলোচনা হয়, বিশেষ করে কীভাবে শ্রমিকদের শোষণ, অনিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন রানা প্লাজা সলিডারিটি কালেকটিভের প্রতিনিধি মাইশা বেগম, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রেড ইউনিয়ন রাইটসের পরিচালক ড্যানিয়েল ব্ল্যাকবার্ন, মানবাধিকার আইনজীবী ও গবেষক তাকবির হুদা এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. ওয়ারিশুল ইসলাম।

আলোচনায় বক্তারা শক্তিশালী ট্রেড ইউনিয়ন অধিকার, ন্যায্য ক্ষতিপূরণ ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ও নিরাপত্তা মান এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আরও বেশি জবাবদিহিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আপসানা বেগম এমপি বলেন, রানা প্লাজার নিহত ও বেঁচে যাওয়া মানুষদের কখনো ভুলে যাওয়া যাবে না এবং ন্যায়বিচার ও সংস্কারের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, “তেরো বছর পরও আমরা রানা প্লাজা ধসের নিহত ও বেঁচে যাওয়া মানুষদের ভুলে যেতে পারি না। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের অবশ্যই প্রকৃত ন্যায়বিচার, জবাবদিহিতা ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন এমন ঘটনা আর কখনো না ঘটে।“

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায়

error: Content is protected !!

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পর শ্রমিক অধিকার নিয়ে নতুন করে আহ্বান জানালেন এমপি

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :