ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাতে লেবু বাগানে মিললো গৃহবধুর মরদেহ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে লেবু বাগান থেকে মোছা: সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১১ টার দিকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুরের একটি লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালমা আক্তার উপজেলার ইসলামপুর ইউনিয়নের মো: সৈয়দ আলী মন্ডলের মেয়ে। সে দুই সন্তানের জননী। প্রায় ১৮ বছর আগে পারিবারিক ভাবে একই ইউনিয়নের মো: ইসলাম সরদারের ছেলে মো: আকামদ্দির সাথে বিবাহ হয়। গত ৫/৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: ছুরাফ হোসেন (মেম্বার) জানান, নিহত সালমার সাথে স্বামী আকামদ্দির বিচ্ছেদের পর থেকে বাবার দেওয়া জমিতে বাড়ি করে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। বাবার বাড়ি আর নিজের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রতিনিয়ত বাবার বাড়ি আসতেন। গত কাল দিনের বেলা বাবার বাড়ি আসেন।রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে অনেক রাত অব্দি না ফেরায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে।
সেখানে না পেয়ে আবার বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে হলুদ গাছ ভাঙা দেখতে পায়। সেখানে পড়ে থাকা স্যান্ডেল দেখে ভিতরে খুঁজতে গিয়ে মায়ের মরদেহ দেখে।পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জামাল উদ্দিন বলেন, গত রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধূর মরা দেহ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

রাতে লেবু বাগানে মিললো গৃহবধুর মরদেহ

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :