ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাণীনগরে স্বামীকে না পাওয়ার ক্ষোভে সতীনকে এসিড নিক্ষেপ; স্বামী ও সতীন আটক

নওগাঁর রাণীনগরে স্বামীকে কাছে না পাওয়ার ক্ষোভে বড় সতীন নার্গিসের এসিড নিক্ষেপে ছোট সতীন পাতাশি বেগম (৩০) গুরুত্বর আহত হয়েছেন। এতে পাতাশি আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আতাইকুলা গ্রামে পাতাশির বাবার বাড়িতে এ এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। আহত পাতাশি ওই গ্রামের মজনু মিয়ার মেয়ে।
এ ঘটনায় পাতাশির স্বামী আত্রাই উপজেলার আন্ধারকোটা গ্রামের ওসমান আলী (৪৫) ও সতীন নার্গিস বেগম (৩৫) কে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, গৃহবধু পাতাশি বেগম ওসমান আলীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী নার্গিস ও দ্বিতীয় স্ত্রী পাতাশির মধ্যে স্বামীকে নিয়ে দন্দ চলছিলো।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে পাতাশির বাড়িতে এসে সতীন নার্গিস পাতাশিকে এসিড নিক্ষেপ করে। এতে এসিড পাতাশির শরীরে পড়লে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
ঘটনাটি জানার পর এসিড নিক্ষেপের অভিযোগে থানা পুলিশ অভিযান চালিয়ে পাতাশির স্বামী ও সতীন নার্গিসকে আটক করা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রাণীনগরে স্বামীকে না পাওয়ার ক্ষোভে সতীনকে এসিড নিক্ষেপ; স্বামী ও সতীন আটক

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :