ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুরে দোলনার রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে দোলনায় ঝুলতে গিয়ে রশিতে গলায় ফাঁস পড়ে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ শিশুর নাম মারিয়া আক্তার টুনু। সে উপজেলার শুক্তগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মো. মনজুরুল খানের মেয়ে ও ১২নং নৈকাঠি নমপারা সরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও টুনুর চাচা মো. মনির খান জানান, বাড়ির পাশের একটি বাগানে সুপারি গাছের সাথে রশি বেধে দোলনা তৈরী করেন টুনু। বৃহস্পতিবার সকালে নিজের তৈরী ঐ দোলনায় ঝুলতে গিয়ে দোলনার রশি গলায় জড়িয়ে ফাঁস পড়ে ঝুলে থাকে টুনু।

এ সময় মনি আক্তার নামে বাড়ির একটি মেয়ে ঘটনাটি দেখে সবাইকে জানায়। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় টুনুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক টুনুকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

রাজাপুরে দোলনার রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :