ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলা

আব্দুল হামিদ মিঞাঃ

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে বৃহস্পতিবার রাতে নির্বাচন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ফলাফল প্রকাশ করেন। তার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে নেতা কর্মী।

রাত পোহালেই শুক্রবার নেতা কর্মীদের ঢল নামে বিএনপি থেকে নির্বাচিত আবু সাইদ চাঁদের বাড়িতে।নেতা কর্মীদের আনন্দ উচ্ছ্বাস পরিণত হয় মিলন মেলায় । অধিকাংশদের হাতে ছিল কাগজের বানানো মালা ছাড়া ও তাজা ফুলের গাঁথা মালা। নির্বাচনী প্রচারণা কালে যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে বিজয়ের ফলাফল ঘোষণার আগেই অনেকেই ফুলের মালা গলায় পরিয়ে চাঁদের বিজয়কে আগে থেকেই জানান দিয়েছেন। তাদের সেই বিজয়ের হাসি রুপ নিলো বাস্তবে।

এদিকে দীর্ঘ কয়েক বছরের জুলুম নির্যাতন চাপা পড়ে যায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়। রাত গভীর হলে ও ফুরায় না আনন্দ উচ্ছ্বাস। চারঘাটে চাঁদের বাড়িতে যাওয়াদের সাথে আলাপকালে তারা অন্যায় অনিয়মকে পেছনে ফেলে ন্যায় ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা বলেছেন তখনই আসবে বিজয়ের পূর্ণতা। রাজনৈতিক জীবনে আবু সাইদ চাঁদ শুধু শুভাকাঙ্ক্ষীদের কাছে নয় আম জনতার কাছেও মজলুম জননেতা হিসেবে পরিচিত।

বিজয় উচ্ছ্বাসের মাঝে চাঁদ জানিয়েছেন চেয়ারম্যান নির্বাচিত হয়েও তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সংসদে গিয়ে দেশের ও জনগণের কথা বলার খায়েস থেকেই এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। যারা এবং যাদের পরিশ্রমে বিজয় হয়েছে, তাদের কথা ভূলবো না। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই নিয়ে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিবেন। নির্বাচনী জনসভায় তিনি জানান দিয়েছেন, আল্লাহ তাআলা তার অনেক সম্পদ দিয়েছেন।সংসদ নির্বাচিত হয়ে অন্যায় অনিয়মের মাধ্যমে কিছু করতে হবে এমন ধারণা তার নাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

রাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলা

আপডেট টাইম : ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :