ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী-১ আসনে শরিফবিরোধী শিবিরের রণেভঙ্গ!

আলিফ হোসেনঃ

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ভিআইপি সংসদীয় আসনে আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনবিরোধী শিবির রণেভঙ্গ দিয়েছে।

জানা গেছে, মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিরাপত্তা প্রধান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (সাবেক) সামরিক সচিব এবং চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন। অথচ আওয়ামী আমলের সুবিধাভোগী একটি বিশেষ গোষ্ঠী গুজব ছড়িয়েছে শরিফ উদ্দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তিনি কোনো ভাবেই দলীয় মনোনয়ন পাবেন না।

নির্বাচনী এলাকার বিভিন্ন চিপা-চাপা ও অলিগলিতে এমন গুজব ছড়িয়ে  শরিফবিরোধী গোষ্ঠী তৃপ্তির ঢেকুর তুলছে। কিন্ত্ত রাজনীতির মাঠে নামতে গিয়ে দেখছে ভিন্নচিত্র, এতে তাদের হুঁশ ফিরেছে,বগী আওয়াজ আর রাজনীতি এক বিষয় নয় এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে।বিতর্কিত সেই গোষ্ঠী অর্থের বিনিময়ে দলছুট কিছু বগী নেতাকে পক্ষে নিয়ে এমপি হবার খোয়াব দেখে ভোটের মাঠে একটি মোহের সৃষ্টি করেছিল।

কিন্তু মোহ আর বাস্তব এক নয় সেটা মাঠে নামার পর তারা বুঝতে পেরেছে। শরিফ উদ্দিনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, গুজব, প্রোপাগান্ডা ও অপতৎপরতা করেও তৃণমূলের কাছে থেকে কোনো সাড়া না পেয়ে শরিফ বিরোধী শিবির রণেভঙ্গ দিয়ে লেজ গুটিয়েছে। এতে শরিফবিরোধী শিবিরে নেমে এসেছে অমবশ্যার ঘোর অন্ধকার চোখেমূখে ফুটে উঠেছে হতাশার করুণ চিত্র। আবার কেউ টাকা ছড়িয়ে টাকার শোকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তৃণমুলের তোপের মুখে এখন অনেকে না পারছেন শরিফ উদ্দিনের কাছে আসতে, না পারছেন রাজনীতির মাঠে নামতে “শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় পড়ে রাজনীতি থেকে ঝরতে শুরু করেছে।

শরিফ বিরোধীরা নানা ষড়যন্ত্র, অপতৎপরতা ও সংগঠন বিরোধী নানা কর্মকান্ড করেও শরিফ উদ্দিনের জনসমর্থনের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছে। এদিকে শরিফ উদ্দিন কেনো মনোনয়ন পাবেন না, আর তাদের কেউ কেনো মনোনয়ন পাবেন তার কোনো ব্যাক্ষা তাদের কাছে নাই। অথচ তানোর-গোদাগাড়ীর ৪টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়নের (ইউপি) প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকগণ ঐক্যবদ্ধ হয়ে শরিফ উদ্দিনকে নিয়ে মাঠ গোছানোর কাজ শুরু করেছেন।

অথচ শরিফ উদ্দিন মনোনয়ন পাবেন না, মনোনয়ন পাবেন কারা যারা শরৎকালের আকাশের সুর্যের মতো বিভিন্ন চিপা-চাপি ও অলিগলি থেকে উঁকিঝুঁকি দিচ্ছে ? এমনকি যারা দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পাশে থেকে টাকার কুমির হয়েছে তারা।

শরিফ উদ্দিন বিরোধী অপরাজনীতির কারণে তৃণমূল তাদের ওপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এতে শরিফ উদ্দিনের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। স্থানীয়রা বলছে, এসব অপরাজনীতি বন্ধ না হলে নেতাকর্মীদের কাছে কারো কারো গণধাওয়া খাওয়ার আশঙ্কা করছে তৃনমুল। ইতমধ্যে অনেক দান বীর, মানবতার ফেরিওয়ালা ইত্যাদি বিশেষনে বিশেষিতরা দান-খয়রাত বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে সাধারণ মানুষেরা বলছে, যাদের ইউপি সদস্য নির্বাচিত হবার মতো জনসমর্থন নাই, তাঁরা যদি এমপি মনোনয়ন প্রত্যাশা করেন সেটা দিবা স্বপ্ন।নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমুলের একাধিক নেতা বলেন,একটি গোষ্ঠী বড় অংকের আর্থিক সুবিধা নিয়ে তাদের বি-টিম হয়ে কাজ করছে। তাদের উদ্দেশ্যে একটাই যেকোনো মূল্য শরিফ উদ্দিনকে ঠেকানো। কারণ শরীফ উদ্দিন বিজয়ী হলে পূর্ণমন্ত্রী হবেন। এটা তারা মানতে পারবে না।

তাদের উদ্দেশ্যে বিএনপি সরকার গঠন করুক তবে শরিফ উদ্দিন যেনো বিজয়ী হতে না পারে, তাহলেই তারা বিনা বাধায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন করতে পারবে। কিন্তু মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন তাদের সব চক্রান্ত-ষড়যন্ত্র ও অপরাজনীতি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে জন-সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিএনপির ৩১ দফার চিত্র তুলে ধরে ধানের শীষের পক্ষে জনমত গড়তে অবিরাম ছুটে চলেছেন। শরিফ উদ্দিনের কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতে আশাবাদী করে তুলেছে।

এদিকে অভিজ্ঞ মহলের ভাষ্য, বিএনপির মতো রাজনৈতিক দলের মনোনয়ন তারাই চাইতে পারেন যাদের সামাজিক মর্যাদা ও রাজনৈতিক দুরদর্শিতার পাশাপাশি সাংগঠনিক পদ পদবী রয়েছে, আছে গ্রহণযোগ্যতা, জনসমর্থন ও কর্মী বাহিনী।কারণ টাকা থাকলেই যদি বিএনপির মতো দলের মনোনয়ন পাওয়া যায় তাহলে কেউ আর রাজনীতি করবে না টাকার পিছনেই ছুটবে।
এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার বলেন,অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের পরিবার সম্পর্কে যাদের ধারনা বা জ্ঞান নাই, তারা এসব প্রোপাগন্ডা ছড়াবে। এখানে মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিনের কোনো বিকল্প নাই, তিনি মনোনয়ন পাবেন এটা নিশ্চিত।

এবিষয়ে তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক ও জনপ্রিয় রাজনৈতিক দল। তিনি বলেন, আমাদের নেতা মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন এখানে মনোনয়ন পাবেন এটা নিশ্চিত এটা নিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। তিনি বলেন, তবে আওয়ামী মদদপুষ্ট কিছু মানুষ তাদেরই বি-টিম হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

error: Content is protected !!

রাজশাহী-১ আসনে শরিফবিরোধী শিবিরের রণেভঙ্গ!

আপডেট টাইম : ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :