ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ রাজশাহী-১

রাজশাহী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন

সেলিম সানোয়ার পলাশঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন ফরম গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার নাজমুস সাদাত ও গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশনার পারভেজ মোশাররফ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা সদস্য সদর উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, “সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।”

গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশনার পারভেজ মোশাররফ জানান, “এ আসনে এখন পর্যন্ত এক জনই মনোনয়ন ফরম জমা দিয়েছে।”

এদিকে, গোদাগাড়ীতে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ডিসি অফিস ও তানোর উপজেলা নির্বাহী অফিসে মনোনয়ন ফরম জমা দেন মো. শরীফ উদ্দিন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ রাজশাহী-১

রাজশাহী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন

আপডেট টাইম : ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :