ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী সীমান্তে ভারতীয় চোরাকারবারির মরদেহ উদ্ধার ও হস্তান্তর

প্রতীকী ছবি।

রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ধরা পড়ে পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করা ভরত মণ্ডল (৩৩) নামে ভারতীয় এক চোরকারবারির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিজিবির রাজশাহীর ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির একটি পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তার মরদেহ হস্তান্তর করা হয়।
চোরাকারবারি ভরত মণ্ডল ভারতের মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি গ্রামের তারপদ মণ্ডলের ছেলে। গত ২ অক্টোবর দিবাগত রাতে ফেন্সিডিল নিয়ে রাজশাহী সীমান্তে এসে বিজিবির হাতে ধরা পড়েন তিনি।
এরপর নৌকা থেকে হাতকড়া পরা অবস্থায় পদ্মা নদীতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। পরদিন রাজশাহী সীমান্তে পাওয়া যায় তার মরদেহ। এরপর সেটি উদ্ধার করে ময়নাতদন্তের পর রাখা হয় হিমঘরে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করে বিজিবি।
এ বিষয়ে বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ ভোরের কাগজকে বলেন, মরদেহ হস্তান্তরের আগে কিছু আইনগত প্রক্রিয়া ছিল। সেগুলো শেষ করেই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ ঠেকাতে সর্বদা সজাগ রয়েছে বিজিবি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

রাজশাহী সীমান্তে ভারতীয় চোরাকারবারির মরদেহ উদ্ধার ও হস্তান্তর

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :