দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১২০
বার পঠিত
রাজশাহীর ৬টি আসনে ৩৮ জনের মনোনয়নপত্র জমা
আলিফ হোসেনঃ ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমা ও দাখিলের শেষ দিন ছিল। এদিন প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং ও উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের নেতা ও কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের নিয়ে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন। রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটানিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এদের মধ্যে ৩৮ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ছয়জন, রাজশাহী-২ আসনে নয়জন, রাজশাহী-৩ আসনে সাতজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে আটজন ও রাজশাহী-৬ আসনে চারজন। তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
আলিফ হোসেনঃ
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমা ও দাখিলের শেষ দিন ছিল।
এদিন প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং ও উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের নেতা ও কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের নিয়ে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন।
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটানিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এদের মধ্যে ৩৮ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ছয়জন, রাজশাহী-২ আসনে নয়জন, রাজশাহী-৩ আসনে সাতজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে আটজন ও রাজশাহী-৬ আসনে চারজন।
তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।
আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।