ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীর মোহনপুরে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

ফিরোজ আলমঃ

রাজশাহী মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, মোহনপুর, রাজশাহী আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার-এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আখতার হোসেন, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার ঈমাম হাসান শামীম, উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর জিএফ এম হাসনুল ইসলাম ফারুক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিডি) রিপন আলী সরকার, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লিডার রেজওয়ান মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, মোহনপুর থানা পুলিশের প্রতিনিধি (দিবস প্যারেড কমান্ডার) এস আই নুরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার শাহাদাত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধাগণের প্রতিনিধি শ্রী বিভূতি ভূষণ দাস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার মহান এই অর্জন বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষার ফল। তাদের অবদান কখনোই ভোলার নয়।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া জীবিত ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, “স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।

উপস্থিত সকলের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেপালকে হারিয়ে ভারতে চোখ বাংলাদেশের

error: Content is protected !!

রাজশাহীর মোহনপুরে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

আপডেট টাইম : ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :