ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীর মোহনপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ফিরোজ আলম:

রাজশাহীর মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার (২১ মে) দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর, রাজশাহীর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রাজশাহী মোহাম্মদ নাসির উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. খন্দকার সাগর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজীর আহমেদ এবং উপজেলা পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার শাজাহান আলী, সমসের আলী, খাদিজা-তুজ-জোহুরা, মাহফুজুর রহমান ও আব্দুস সালাম।

উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে আয়োজিত এ কংগ্রেসে কৃষি বিভাগের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, এনজিও কর্মী, পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) এবং নন-পিএফএসের কৃষক-কৃষাণীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার কংগ্রেসের মাধ্যমে কৃষকেরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, কৃষির যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে কয়েকটি স্টল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা কৃষি খাতের উন্নয়নে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

রাজশাহীর মোহনপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :