ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীর বাঘায় বিজয়া দশমীতে দুর্গোৎসবের শান্তিপূর্ণ সমাপ্তি

রাজশাহীর বাঘায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রোববার (১৩-১০-২০২৪) বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। পূজা বিসর্জন উপলক্ষে এলাকার নদীর ঘাট ও পুকুরপাড়ের আশপাশে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ, আনসার সদস্যসহ সিভিল পোষাকধারী আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

বিকেল সাড়ে ৪টা থেকে বিসর্জন কার্যক্রম শুরু হয় এবং এটি সন্ধ্যার আগে শেষ হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভ্যানে করে প্রতিমা বিসর্জনের ঘাটে নিয়ে আসা হচ্ছে, যেখানে ভক্তরা সঙ্গী ছিলেন। ভ্যান পৌঁছালে স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে দেবী দুর্গাকে নামিয়ে নিচ্ছিলেন। সাত পাক ঘোরানোর পর দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়, এসময় নারীরা ‘জয়, দুর্গা মায়ের জয়’ বলে উলুধ্বনি দেন। নদীর ঘাট এলাকায় ইঞ্জিন চালিত নৌকা ও পুকুর পাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছিলেন।

বাঘা পৌরসভার নারায়নপুর ঘাটে পরিবারের সাথে বিসর্জন কার্যক্রমে অংশ নেন কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। তিনি বলেন, এবারের দুর্গাপূজা ছিল অনেক চ্যালেঞ্জিং। তবে, শুরুর আগের শঙ্কা সত্ত্বেও এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় ছিল এবং পুলিশের বিশেষায়িত টিম, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া, নৌ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও প্রস্তুত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, “প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত।” পূজা শুরুর আগেই রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপন সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলায় ৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১টি বেশি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

error: Content is protected !!

রাজশাহীর বাঘায় বিজয়া দশমীতে দুর্গোৎসবের শান্তিপূর্ণ সমাপ্তি

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :