ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীর বাইরের জেলার ইজারা নিয়ে ফেরিঘাট পরিচালনার অভিযোগ, নৌকা জব্দ

রাজশাহীর বাইরে জেলার ইজারা নিয়ে বাঘা উপজেলায় নতুন একটি খেয়াঘাট চালুর অভিযোগ উঠেছে। এনিয়ে ইজাদারের সাথে বাক-বিতন্ডার ঘটনাও ঘটেছে। রোববার (২-৭-২০২৩) উপজেলার আতারপাড়া ফেরিঘাট এলাকার বারশতদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার বাঘা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় থেকে চলতি বছরে(বাংলা ১৪৩০) গোকুলপুর, চৌমাদিয়া, কিশোরপুর,দিয়াড়কাদিরপুর ও আতারপাড়া ফেরিঘাট ইজারা দেওয়া হয়। শর্তপূরন সাপেক্ষে আয়কর-ভ্যাটসহ ইজারামূল্যর ৮৩ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করে ফেরিঘাট ইজারা নেন পাকুড়িয়া গ্রামের সুরুজ আলী। বাংলাসনের বৈশাখ মাস থেকে যথারীতি ঘাট পরিচালনা করছেন।

হঠাৎ করেই মশিদপুর গ্রামের নাহারুল ইসলাম নামের একজন তার লোকজন নিয়ে ইজারা নেওয়া এলাকায় নতুন ঘাট চালু করেন। স্থানীয়রা জানান, এনিয়ে উভয় পক্ষ বিরোধে জড়িয়ে পড়েন। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সুরুজ আলী জানান,নাহারুল ইসলাম কুষ্টিয়া জেলার উদয়নগর এলাকার ফেরিঘাট ইজারা নিয়েছেন। পরে বাঘা উপজেলার আতারপাড়া ফেরিঘাট এলাকার বারশতদিয়াড় গ্রামে নতুন একটি ফেরিঘাট চালু করেন নাহারুল ইসলাম। তাকে নিষেধ করে বিষয়টি প্রশাসনকে অবগত করেছেন।

নাহারুল ইসলাম দাবি করেন, জোর করে কোন কিছু করা হয়নি। তিনি জানান, কুষ্টিয়া জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছি। পদ্মা নদীর ওপর অবস্থিত উদয়নগর মৌজার খাজিরাথাক ও উদয়নগরসহ বাঘার দিয়াড়কাদিরপুর ও আতারপাড়ার আংশিক এলাকার ফেরিঘাট ইজারা দেওয়ার কথা উল্লেখ আছে। সেখানকার যাওয়া-আসা যাত্রীদের জন্য বারশতদিয়াড় এলাকার জায়গাটি বেছে নিয়েছেন। যা আতারপাড়া ফেরিঘাট এলাকার বাইরে।

উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারি কমিশনার (ভ’মি) জুয়েল আহমেদ বলেন, সরেজমিন তদন্ত করে দেখার পর, অবৈধভাবে ঘাট পরিচালনার দায়ে নাহারুলের ফেরি পারাপারের একটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা নৌকা বিজিবির হেফাজতে রাখা আছে। উভয়পক্ষকে তাদের ইজারা নেওয়া এলাকায় বাইরে ঘাট পরিচালনা করতে নিষেধ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

রাজশাহীর বাইরের জেলার ইজারা নিয়ে ফেরিঘাট পরিচালনার অভিযোগ, নৌকা জব্দ

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :