ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীর তানোরে পূজামণ্ডপে বিশৃঙ্খলার অভিযোগ

রাজশাহীর তানোরে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে পূজামণ্ডপ চত্ত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। কামারগাঁ ইউনিয়নের নেজামপুর গ্রামের পূজামণ্ডপে গত ১২ অক্টোবর রাতের এই ঘটনায় স্থানীয় ভক্ত-অনুরাগীরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় মদ্যপ অবস্থায় আওয়ামী লীগ নেতা মাসুদ করিম ও কৃষক লীগের সম্পাদক শামসুল সরদার অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, যা ভক্তদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। তবে স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভক্ত বলেন, “তারা আওয়ামী লীগের লোক, তাই মন্দির কমিটি বিষয়টি ধামাচাপা দিয়েছে।”

এদিকে, ১৩ অক্টোবর সকালে মন্দির কমিটির সদস্য সঞ্জয় কুমার স্থানীয় বিএনপি নেতাদের কাছে ঘটনাটি তুলে ধরে বিচার চান। বিএনপি নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। সঞ্জয় কুমার জানান, “এটি গ্রামের বিষয়, তাই তারা কোনো অভিযোগ করেননি।”

এ বিষয়ে বিএনপি নেতা তমিজ উদ্দিন ও আব্দুর রউফ বলেন, “সঞ্জয় কুমার তাদের কাছে এই ঘটনা বর্ণনা করেছেন এবং তারা আইনানুগ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।” অপরদিকে, মাসুদ করিম ও শামসুল সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন ঘটনা ঘটে নাই।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

error: Content is protected !!

রাজশাহীর তানোরে পূজামণ্ডপে বিশৃঙ্খলার অভিযোগ

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :