আপডেট টাইম :
০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
১৬৩
বার পঠিত
রাজশাহীর তানোরে চেকপোস্ট দেখে মাদকসহ মোটর সাইকেল ফেলে পালালো কারবারি
আলিফ হোসেনঃ রাজশাহীর তানোরে যৌথ অভিযানে ১১৫ বোতল ভারতীয় তৈরি অবৈধ ফেনসিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে। থানা পুলিশের এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযান চলাকালীন রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে যৌথ অভিযানে ১১৫ বোতল ভারতীয় তৈরি অবৈধ ফেনসিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে।
থানা পুলিশের এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযান চলাকালীন রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ফেলে রেখে চালক পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।