ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীর কেশরহাট পৌর বিএনপির সংবাদ সম্মেলন

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার কেশরহাটে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা, ‘বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কেশরহাট পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। গত রোববার (৮মার্চ) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দলের নেতারা গণমাধ্যম কর্মীদের প্রকৃত ঘটনা তুলে ধরার আহবান জানান।

এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত শনিবার (৭মার্চ) সন্ধ্যায় কেশরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাঁকোয়া মহল্লার ঈদগাহ বড় মসজিদে আসন্ন ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল। এবং সভায় উভয় পক্ষ থেকে চারজন করে প্রতিনিধি উপস্থিত থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম রাসেল, কেশরহাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ওমর ফারুক, স্থানীয় যুবদল নেতা আব্দুল করিম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রতিনিধি হিসেবে উপস্থিত হন।

বক্তব্যে অভিযোগ করা হয়, আলোচনার নির্ধারিত স্থানে আগে থেকেই জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় ও বহিরাগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এতে স্বাভাবিক আলোচনা সম্ভব নয় বলে বিএনপির প্রতিনিধিরা জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ সময় আলাউদ্দিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এমতাবস্থায় কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো,সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।কিন্ত্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে লিটন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

কেশরহাট পৌর বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে নিহত আলাউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

error: Content is protected !!

রাজশাহীর কেশরহাট পৌর বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :