ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

এখলাস উদ্দীনঃ 

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার গাংপাড়া কবরস্থান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল দুর্বৃত্ত সাংবাদিক সম্রাটের গতিরোধ করে। পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সংবাদ লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি এখনও জ্ঞান ফেরেননি।

আহত ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ এবং সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

সাংবাদিক আবির শেখ অভিযোগ করেন, পুকুর খনন-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ এবং সেই ঘটনার ছবি ও ভিডিও ধারণের জেরে তাদের ওপর এ হামলা চালানো হয়। তার দাবি, নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

error: Content is protected !!

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

আপডেট টাইম : ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :