ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে সমবায় প্রতিমন্ত্রী দারাকে গণসংবর্ধনা

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্পাদক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী  আব্দুল ওয়াদুদ দারা এমপিকে রাজশাহী জেলা এবং মহানগর আওয়ামী লীগ বিশাল গণসংবর্ধনা প্রদান করেছেন। এদিকে গণসংবর্ধনায় রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে স্মরণকালের সর্ববৃহত শোভাযাত্রা  প্রমাণ করেছে রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে তার কোনো বিকল্প নাই। রাজশাহী আওয়ামী লীগের রাজনীতিতে এখানো ফারুক চৌধুরী বিগ বস্।
জানা গেছে, ৯মার্চ  শনিবার  রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী-৫ (পুঠিয়া ও দূর্গাপুর) আসনের এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের  সম্পাদক  আব্দুল ওয়াদুদ দারা এমপিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় রাজশাহী জেলা এবং মহানগর আওয়ামী লীগ এই গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছেন।
সংবর্ধিত অতিথি প্রতিমন্ত্রী  আব্দুল ওয়াদুদ দারা এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটাই স্বপ্ন– দেশের মানুষের উন্নয়ন, পৃথিবীতে মর্যাদার সঙ্গে অবস্থান।এ দেশ একটি স্বনির্ভর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে।আমরা অঙ্গীকার করে বলতে চাই বাঙালী জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে তার পাশে আছি এবং থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ্। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।তিনি আমার উপর আস্থা রেখেছেন।আপনারা দোয়া করবেন যাতে বঙ্গবন্ধু কন্যার আস্থার প্রতিদান দিতে পারি। আপনারা সুসংগঠিতভাবে রাজশাহীর উন্নয়ন সহায়তা করবেন।উন্নয়নের স্বার্থে একত্রিত হয়ে আমাদের কাজ করতে হবে।
রাজশাহীতে একটি ইপিজেড করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীবাসীর দাবির প্রেক্ষিতে এখানে একটি ইপিজেড করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।নদী তীরবর্তী এই শহর, এই বিভাগ, এখন আওয়ামী লীগের সরকারের উন্নয়নের জন্য অনেক এগিয়ে গেছে।আগামীতে সেই ধারা অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী শিক্ষার নগরী, পদ্মা পাড়ের সৌন্দর্যমন্ডিত নান্দনিক জেলা।জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীত্ব দিয়ে যে সম্মানিত করেছেন, সেই সম্মান যেন রাজশাহীবাসীর প্রত্যেকটা নাগরিকের হয় আমার তেমনি প্রত্যাশা থাকবে।রাজশাহীর উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি’র সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম  সম্পাদক আয়েন উদ্দিন। এছাড়াও রাজশাহী জেলা এবং মহানগর আওয়ামী লীগ ও  সংগঠনের বিভিন্ন কমিটির সভাপতি- সম্পাদকসহ জেলার সর্বস্তরের নেতা  ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

রাজশাহীতে সমবায় প্রতিমন্ত্রী দারাকে গণসংবর্ধনা

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি :