ফিরোজ আলমঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় পূজামণ্ডপ গুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২সেপ্টেম্বর) ২০২৫ ইং বেলা সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী (ভুমি) ও (অতিরিক্ত দায়িত্ব)
উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা সভাপতিত্বে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক আব্দুল আওয়াল, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তরিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার খন্দকার ডাঃ সাগর আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) রিপন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম, ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার রতন, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সূর্যকান্ত হাওলাদার, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম প্রমুখ।
এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন মন্দির মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আলোচকরা জানান, বরাবরের মতো এবারও মোহনপুর উপজেলায় মোট ২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ, দুর্ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, মণ্ডপের আশপাশে মাদকসেবী’রা যেন প্রবেশ না করে সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান, পূজার সময় শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনকে সুষ্ঠু ও আনন্দঘন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। এবং উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 





















