ফিরোজ আলমঃ
রাজশাহী মোহনপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় (১৫ সেপ্টেম্বর) সোমবার বেলা ১১ টার সময় আনসার ও ভিডিপি মোহনপুর রাজশাহী আয়োজনে সম্ভাব্য আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম উপজেলা আনসার ও ভিডিপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোসাঃ সেলিনা আখতার, প্রশিক্ষক মোঃ বিচ্ছাদ আলী, বাগমারা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল ইসলাম।
মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল জব্বার, প্রশিক্ষিকা জোবাইদা, উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডার মুকুল সরদার, ৫নং বাকশিমইল ইউনিয়নের দলনেতা জাহাঙ্গীর আলমসহ সকল ইউনিয়নের দলনেতা দল নেত্রী প্রমুখ।
মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু জানান,
উপজেলার সম্ভাব্য ২০টি পূজা মণ্ডপের জন্য প্রাথমিকভাবে ৪০জন মহিলা এবং ৮০জন পুরুষ আনসার ও ভিডিপি’র সদস্য বাছাই করা হয়েছে।
উপজেলার পূজা মন্ডপের জন্য প্রাথমিকভাবে আনসার ও ভিডিপি`র সদস্য বাছাই করা হচ্ছে । প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 





















