ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে যুবক সাব্বির হত্যায় মামলা দায়ের; প্রধান আসামি গ্রেফতার

ফিরোজ আলমঃ

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা সাব্বির হোসেন (২১) নামের ওই যুবকের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পেশায় তিনি স্থানীয় বাজারে সবজি ও মুদি মালের ব্যবসা করতেন। নিহত সাব্বিরের পিতার নাম আলমগীর, তার বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়।

পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানাগেছে এ ঘটনায় নিহতের মা মোছা. সাবিনা বেগম বাদী হয়ে সোমবার মোহনপুর থানায় ৩ জনার নাম উল্লেখ করে ও ৬-৭ অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, মোহনপুর থানার মামলা নং-১৪; তারিখ: ২৩-০৩-২০২৬ ইং।

মামলায় বেড়াবাড়ী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন খাঁনের ছেলে মঞ্জুর হোসেন খান (৩৮), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে তাসমীর আহম্মেদ রুম্মান (২৯), খয়রা দক্ষিণপাড়া গ্রামের সাদেক আলী সরদারের ছেলে নাজমুল হোসেন সোহান (২৮) সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

এদিকে, সোমবার (২৩ মার্চ) বিকেল সময়ে জেলা ডিবি পুলিশের সহায়তায় মোহনপুর থানা পুলিশ উপজেলার বিদিরপুর ফকিরপাড়া হতে প্রধান আসামি মুন্জুর হোসেনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মেদাচ্ছের হোসেন খান জানান, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল এলাকায় যে উত্তেজনা বিরাজ করছিল বর্তমানে এখন তা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রধান আসামি মঞ্জুর হোসেন খান গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার নিকট ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, খবর পাওয়ার পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং প্রধান আসামি মঞ্জুর হোসেন খানকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ও অন্যান্য আসামিদেরকে গ্রেফতারে’র জন্য বিজ্ঞ আদালতের নিকট পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে বলে জানান এ অতিরিক্ত পুলিশ সুপার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেপালকে হারিয়ে ভারতে চোখ বাংলাদেশের

error: Content is protected !!

রাজশাহীতে যুবক সাব্বির হত্যায় মামলা দায়ের; প্রধান আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :