ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের প্রধানকে ছেড়ে দিল পুলিশ!

রাজশাহী নগরীতে এক বীর মুক্তিযোদ্ধার মেয়ের জামাইয়ের মোটরসাইকেল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাহী হক ভরসা। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন পূর্ব রায়পাড়া এলাকার মো. মইনুদ্দীনের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদ খানের মেয়ের জামাই।
জানা গেছে, গত ১৪ আগস্ট নগরীর পদ্মার পাড় থেকে একটি মোটরসাইকেল চুরি হয় এলাহী। ওইদিন তিনি আরএমপির রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর একজন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে নিকটস্থ একটি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ওইদিনের সিসিটিভি ফুটেজ আমাদের প্রতিনিধির হাতে এসেছে।
এ বিষয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার মেয়ের জামাই এলাহী হক ভরসা বলেন, গত ৪ সেপ্টেম্বর চোরকে তারা দেখতে পেয়ে ধাওয়া করেন এবং গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি গিয়ে আটক করেন। পরে নিকটস্থ প্রেমতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে তাদের হেফাজতে নেন এবং রাতে রাজপাড়া থানায় হস্তান্তর করেন।
এলাহীর অভিযোগ, রাজপাড়া থানার এসআই মকবুল হোসেন টাকার বিনিময়ে প্রধান আসামী শরিফুলকে ছেড়ে দিয়ে বাকিদের আদালতে সোপর্দ করেন। মোটরসাইকেল উদ্ধারেে নেই কোনো অগ্রগতি। আসামীরা সংঘবদ্ধভাবে চুরির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আগে থেকে অস্ত্র মামলাও রয়েছে। অবিলম্বে মোটরসাইকেল উদ্ধার পূর্বক বাকি আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাহী।
এ ব্যাপারে আরএমপির রাজপাড়া থানার এসআই মকবুল হোসেন বলেন, শরিফুল নামের কেউ মোটরসাইকেল চুরি করেন নি। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি মূলত মোবাইলের দোকানদার। চোরেরাই তার হাত-পা ভেঙ্গে ফেলেছে। তবে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের প্রধানকে ছেড়ে দিল পুলিশ!

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :