ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

আলিফ হোসেন:

রাজশাহীতে মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৪৯ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, কাঠমিস্ত্রি ও ফেরিওয়ালার সন্তানরাও।

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। রাজশাহী জেলার নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ৪৯ জন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শারীরিক সক্ষমতা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশের পর জেলা পুলিশের পক্ষ থেকে নবীন পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “আমরা শুধু কনস্টেবল নিয়োগ দিইনি, বরং মেধা ও সততার ভিত্তিতে একঝাঁক দেশপ্রেমিক তরুণকে বেছে নিয়েছি, যারা আগামীতে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।”

কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়াই নিজস্ব মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকরা। তারা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শোভন চন্দ্র হোড় এবং ইয়াসির আরাফাত। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন পেশাজীবী পরিবারের সন্তানদের অন্তর্ভুক্তি এ নিয়োগ কার্যক্রমকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

রাজশাহীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :