ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে মুখোমুখি সংঘর্ষের পর বাইকে আগুন, নিহত ১

ফিরোজ আলমঃ

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ইসমাইল হোসেন। বৃহস্পতিবার ৩০শে অক্টোবর ভোর বেলা সময়ে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

নিহতের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তিনি মোহনপুর উপজেলার ৬নং জাহাবাদ ইউনিয়ন হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইসমাইল হোসাইন তার নাম।

মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আজ সকাল ০৬.০৫ মিনিট সময়ে মোহনপুর ফায়ার স্টেশনের জরুরী মোবাইল নাম্বারে ৯৯৯/০১৭৮৯৮৫৭৭০২ কল আসে যে, স্হান কেশরহাট হাসান কোল্ড স্টোরের সামনে ১টি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে,  উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে যেয়ে জানা যায় নওগাঁ হতে রাজশাহী রোডে ১টি বাঁশ বোঝায় ট্রাক গাড়ি যার নাম্বার রাজ ট- ১১-০২১২ রাজশাহীর উদ্দেশ্য যাচ্ছিলো ঠিক একই সময় মোহনপুর  হতে নওগাঁর উদ্দেশ্যে ১জন মোটরসাইকেল আরোহী যাচ্ছিলেন পথে কেশরহাট হাসান কোল্ড স্টোর অতিক্রম করার সময় মোটরসাইকেল ও ট্রাক মুখেমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে ও ট্রাকে পিষ্ট হয়ে মারা যান এবং বাঁশ বোঝায় ট্রাক গাড়িটি রাস্তার নিচে পাশে খাদে পড়ে যায়। মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষের ফলে মোটরসাইকেলে অগ্নিকাণ্ড ঘটে, পরে খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর ফায়ার  সার্ভিস স্টেশন এর একটি চৌকস টিম পৌঁছায় নিহত মোটরসাইকেল আরোহীর লাশ বডি ব্যাগে ভরে পুলিশের কাছে হস্তান্তর ও জলন্ত মোটরসাইকেলের অগ্নি নির্বাপন করেন।

মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, লাশটি দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং লাশটি দাফন হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীর ঢাকের হাট: ৪০০ বছরের ঐতিহ্য

error: Content is protected !!

রাজশাহীতে মুখোমুখি সংঘর্ষের পর বাইকে আগুন, নিহত ১

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :