ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায়, ভোগান্তিতে নগরবাসী

-প্রতীকী ছবি।

মোঃ মনোয়ার হোসেনঃ

রাজশাহী নগরীতে হঠাৎ করেই মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। এতে করে সন্ধ্যার পর নগরবাসী চরম ভোগান্তিতে পড়ছেন। বিভিন্ন এলাকায় ঘরের ভেতর ও বাইরে মশার আক্রমণ বাড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।

নগরের সাহেব বাজার, লক্ষ্মীপুর, কাজলা ও শিরোইল কলোনিসহ বেশ কয়েকটি এলাকায় মশার উপদ্রব বেশি দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের অভিযোগ, অনেক দিন ধরে নিয়মিত মশা নিধন কার্যক্রম বা ফগিং না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেন ও নর্দমায় জমে থাকা পানি এবং অপরিষ্কার পরিবেশের কারণে মশার বংশবিস্তার দ্রুত বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা হলেই মশার আক্রমণ এতটাই বাড়ে যে ঘরের বাইরে থাকা কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে নগরবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী সিটি করপোরেশন-এর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা নিয়মিত ফগিং, ড্রেন পরিষ্কার এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার উপদ্রব বাড়লে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ে। তাই এ বিষয়ে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায়, ভোগান্তিতে নগরবাসী

আপডেট টাইম : ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :