আলিফ হোসেনঃ
রাজশাহীর মানুষের নানা ঘটনা ও অঘটনের মধ্য দিয়ে ২০২৫ সাল কেটেছে।বৃহস্পতিবার, ২০২৬ সালের প্রথম দিন, উঠেছে নতুন বছরের সূর্য। তবে ২০২৫ সালে রাজশাহীর কয়েকটি ঘটনা দাগ কেটেছে জাতীয় জীবনেও। বছরের শেষের দিকে বিষাদময় তিনটি ঘটনা রাজশাহীর মানুষের মনেও দারুনভাবে প্রভাব ফেলে। মানুষের আলোচনার রেশ ছিলো এসব ঘটনা।
এছাড়া নানা ঘটনায় বছরজুড়ে আলোচনায় ছিল রাজশাহী। গত বছর বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনা দেশজুড়ে মানুষের মনকে নাড়া দেয়। এরমধ্যে একটি গভীর নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু। এছাড়া অভাবের তাড়নায় একই পরিবারের তিনজনকে হত্যার পর কৃষকের আত্মহত্যা ও বিচারকের ভাড়া বাড়িতে ঢুকে ছেলেকে খুনের ঘটনা আলোচনা ছিল মানুষের মুখে মুখে।
রাজশাহীতে বছরের সবচেয়ে বিষাদময় ও আলোচিত ঘটনা ছিলো ডিসেম্বরের ১০ তারিখ। ওইদিন বছরের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল প্রায় ৫০ ফুট গভীর নলকূপের অরক্ষিত গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার অভিযান। গত ১০ ডিসেম্বর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদ নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ ফুট মাটি খনন করে একটানা ৩২ ঘণ্টার অবিরাম শ্বাসরুদ্ধকার অভিযানের পর শিশুটিকে ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই চারজনের মৃত্যুর শোক কাটতে না কাটতে আবার লাখ টাকা ঋণ করে চল্লিশা করে পরিবারটি।
১৪ এপ্রিল বাঘার আড়ানী রেলস্টেশনে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বৃদ্ধ রুহুল আমিন (৬০)। তার ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার ভিডিও আলোচিত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বছরের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল প্রায় ৫০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে রাত সাড়ে ৯টায় উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৩ নভেম্বর নগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজের ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করলে হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লিমনকে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়।
এ ছাড়া পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারকে আদালতে তলব করা হয়। ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর পদ্মার চরে কাঁকন ও মণ্ডল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় বাঘার আমান মন্ডল, নাজমুল হোসেন ও কুষ্টিয়ার লিটনের মৃত্যু হয়। এ নিয়ে মামলা হলে পুলিশ অপারেশন ফার্স্ট লাইট চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার ফেব্রুয়ারি করে। রিকশাচালককে পিটিয়ে বরখাস্ত হন সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। পরবর্তীতে তাকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















