ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় সোমবার ৬ অক্টোবর বেলা ১১টার সময় উপজেলা চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য কালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভুমি) ও (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ও কৃষি সম্প্রসারন অফিসার আব্দুল মতিন। এছাড়া বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “রবি মৌসুমে শাকসবজি চাষের জন্য এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে। আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বাড়াতে কাজ করছি। এই কর্মসূচি কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সহায়তা তাদের উৎপাদন বাড়াতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক হবে। মোহনপুর কৃষি অধিদপ্তর জানায়, এই কর্মসূচির মাধ্যমে অঞ্চলের প্রান্তিক কৃষক উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।
প্রান্তিক কৃষকের মাঝে সবজী চাষে জন্যে বীজ দেয়া হয় লাউ-৫০ জন, বেগুন-৮০, মিষ্টি কুমড়া-৮০, শশা-৬০ জন, প্রত্যেকে সার ডিএপি ১০ কেজি, এমওপি-১০ কেজি করে পাবে ।
এছাড়া বসতবাড়িতে শাকসবজি ১৮৫ জন (বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মুলা, বাটিশাক) ৭ ধরনের সবজি বীজ ৫০০ গ্রাম করে পাবে।

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 





















