ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে প্রতারণা মামলার আসামি চপল গ্রেফতার

মনোয়ার হোসেন:

রাজশাহীর মোহনপুরে মাজহারুল ইসলাম চপল নামে এক ব্যক্তিকে প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম চপল বিদিরপুর এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার একটি প্রতারণা মামলার (ধারা ৪২০/৪০৬) এজাহারভুক্ত আসামি চপল। বাদীর অভিযোগ, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৭ লাখ টাকা নেওয়া হয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে আদালত চপলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। ২০০৮ সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর আগে রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলেও জানা গেছে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আসামি মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে চন্দ্রিমা থানার একটি সিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। মঙ্গলবার বিকেলে বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

প্রতারণা মামলার বাদী পদ্মা আবাসিক এলাকার আজমিরা বেগম অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৭ লাখ টাকা নেওয়া হয়। পরে টাকা ফেরত না দিয়ে একটি চেক দেওয়া হয়। টাকা চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে তিনি দাবি করেন। এ কারণে তিনি আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। মামলার পর আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

রাজশাহীতে প্রতারণা মামলার আসামি চপল গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :