ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে আলোচনা সভা

ফিরোজ আলমঃ

রাজশাহীতে গণমাধ্যমের সঙ্গে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আলকার মোড়ে মাইডাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মো: জুলফিকার আলী, সভাপতি, ক্যাব যুব সংসদ রাজশাহী। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক, ক্যাব রাজশাহী জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুল আলম, উপদেষ্টা, ক্যাব বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম, উপদেষ্টা (অভিযোগ), ক্যাব বাংলাদেশ; কাজি গিয়াস, সভাপতি, ক্যাব রাজশাহী জেলা, সুলতান মাহমুদ সুমন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, রাজশাহী চেম্বার অব কমার্স; লেখক ও সাহিত্যিক মাহবুব সিদ্দিকী; এবং সিনিয়র সাংবাদিক রেজাউর করিম রাজু।

বক্তারা তাদের আলোচনায় বলেন, জ্বালানি খাতকে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে হলে একটি কার্যকর নীতি গ্রহণ সময়ের দাবি। ক্যাব প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” দেশের সার্বিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় রাজশাহী প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা, বরেন্দ্র প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা গণমাধ্যমকে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে জনগণকে সচেতন করতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

রাজশাহীতে ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে আলোচনা সভা

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :