ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে ত্রীমূখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

-ছবি প্রতীকী।

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় দুই মোটার সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টর চাপায় মা-মেয়েসহ ০৩ জন নিহত হয়েছেন। রবিবার সকাল অনুমান ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আফতাবের স্ত্রী বিথি (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নত (৪)। এ ঘটনায় আহত আফতাবকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ মাগুরা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজশাহী থেকে মান্দার দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, আরেকটি মোটরসাইকেলে আফতাব ও তার স্ত্রী এবং কন্যা সন্তান ছিল। এদের মধ্যে বিথি ও তার মেয়ে মরিয়মকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আফতাবকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা রাজশাহীতে বসবাস করেন। একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা নিয়ামতপুর থেকে রাজশাহী ফিরছিলেন।

পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

রাজশাহীতে ত্রীমূখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আপডেট টাইম : ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :