ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

-ছবিঃ প্রতীকী।

রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পবা উপজেলার বড়গাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত মাসুদের বাড়ি বড়গাছি এলাকায় এবং মোহনপুরের ধোপাঘাটা ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, কলেজ শিক্ষক মাসুদ রানা মোটরসাইকেলে চড়ে স্ত্রীকে নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আর তার স্ত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আর জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :