ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে কড়া বার্তা

ফিরোজ আলম:

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে কারসাজি এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

একইসঙ্গে গ্রাম আদালত পরিচালনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং এবং ধর্ষণ রোধে করণীয় সম্পর্কেও আলোচনা করেন বক্তারা। সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদার এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা নায়েবে আমির প্রফেসর আ. খালেক, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব

error: Content is protected !!

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে কড়া বার্তা

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :