ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাগমারায় শামীমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শ্বাশুড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শামীমা উপজেলার গুয়াবাড়ি এলাকার একরামুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, একরামুল হকের সঙ্গে প্রায় ছয় বছর আগে শামীমা খাতুনের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর তাদের একটি সন্তান হয়। তবে বিয়ের পর থেকেই শামীমাকে তার স্বামী একরামুল, শ্বাশুড়ি ও ননদসহ অন্যান্যরা বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। গৃহবধূর মামা রুস্তম আলীর অভিযোগ, তার ভাগনিকে যৌতুকের জন্য প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। শ্বশুরবাড়ির লোকজন তাকে আত্মহত্যায় বাধ্য করেছেন।

সেজন্য তিনি থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জানায়, মামলার পর গৃহবধূর স্বামী একরামুল হক (৩০), শ্বাশুড়িসহ রেশমা বেগম (৫২) ও তার ননদের স্বামী সেলিম হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার অপর আসামী ওই গৃহবধূর শ্বশুর পলাতক রয়েছেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গৃহবধূর মামার করা মামলায় ঘটনার রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রাজশাহীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :