ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে প্রায় সোয়া কোটি মূল্যের এক কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ আশরাফুল ইসলাম ওরফে কালু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলার পুঠিয়া উপজেলার শাহাবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তারকৃত কালু উপজেলার ঝলমলিয়া গ্রামের মসলেম মণ্ডলের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। র‌্যাব জানায়, পুঠিয়া পৌর এলাকা থেকে এক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে উপজেলার শাহাবাজপুর বাজারের দিকে যাচ্ছেন বলে গোয়েন্দা মাধ্যেমে খবর পেয়ে পুঠিয়া-শাহাবাজপুর বাজারগামী রাস্তায় অবস্থান নেন র‌্যাব সদস্যরা।
এসময় কালুর ভ্যান গাড়িটি র‌্যাব কাছাকাছি এলে র‌্যাব সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। কিন্তু কালু গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব কালুকে ধরে তার দেহ তল্লাশি করে পরনের প্যান্ট ও গেঞ্জির নিচে কোমরে গামছা দিয়ে জড়ানো হেরোইন ভর্তি ছয়টি পলিব্যাগ উদ্ধার করে।
ওই ব্যাগগুলো থেকে এক কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক কোটি ৩৫ লাখ টাকা। রাতেই পুঠিয়া থানায় র‌্যাব বাদী হয়ে কালুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয় বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :