ফিরোজ আলম:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়। নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ ও সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য সরকারের একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে। নারী উন্নয়ন নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখায় নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। বিএনপিতে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোকে সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মূল উদ্দেশ্য নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মোহনপুর, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 





















